
নারায়ণগঞ্জ বন্দরের ন্যায়নীতি আদর্শ সংগঠনের উদ্যোগে পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজায়নের লক্ষ্যে বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সকাল ৯টার সময় সম্মানিত অতিথিবৃন্দের উপস্থিতিতে সংক্ষিপ্ত আলোচনা সভার মধ্যদিয়ে বৃক্ষ রোপণ কর্মসূচি শুরু হয়। সেখানে সম্মানিত আথিতির মধ্য উপস্থিত ছিলেন, জনাব কামাল হোসেন, চেয়ারম্যান ধামগড় ইউনিয়ন পরিষদ। তিনি বনজ সম্পদ রক্ষা এবং চারা গাছ রোপণে উৎসাহিত করেন।
সম্মানিত অথিতির মধ্যে আলোচনা করেন কবি প্রাবন্ধিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব জনাব কবি শাহেদ কায়েস। তিনি বলেন বৃক্ষ আমাদের অক্সিজেন সরবরাহ করে তার পাশাপাশি কার্বনডাই-অক্সাইড শোষন করে তাই বেশি বেশি করে বৃক্ষ রোপন করতে হবে।
এই সময় আরও বক্তব্য রাখেন ন্যায় নীতি আর্দশ সংগঠনের উপদেষ্টা ও হেল্প হাসপাতালের চেয়ারম্যান জনাব ডাঃ আব্দুল্লাহ আল মামুন, তিনি তার বক্তব্যে বলেন
পরিবেশের ভারসাম্য রক্ষা জীব বৈচিত্র্য সংরক্ষণ এবং মানবজাতির অস্তিত্ব টিকিয়ে রাখতে বৃক্ষ রোপণের বিকল্প নাই।
উক্ত অনুষ্ঠানের সভাপতির সমাপনী বক্ত্যবের মধ্য দিয়ে আলোচনা সভার সমাপ্তির পর বৃক্ষ রোপণ করা হয়।
অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন অত্র সংগঠনের উপদেষ্টা জনাব জাহাঙ্গীর আলম (ইমন) আরও উপস্থিত ছিলেন অত্র সংগঠনের সহ সভাপতি হেলাল হোসেন (আদনান) সাংগঠনিক সম্পাদক ওমর শরিফ, সদস্য সচিব সাজিদ হোসেন ও ন্যায়নীতি আর্দশ সংগঠনের সকল সদস্য বৃন্দ। এই কর্ম সূচিতে মুলত ফলদ, বনজ, ও ঔষধি চারা গাছ রোপণ করা হয়।
পরিশেষে, পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা বিষয়ে সকল সদস্যদের মধ্যে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে কর্মসূচিটি সফলভাবে সম্পন্ন হয়। ভবিষ্যতে এ ধরনের পরিবেশবান্ধব কার্যক্রম অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় নিয়ে ন্যায়নীতি আর্দশ সংগঠনে-এর বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
আপনার মতামত লিখুন :