“সাভার-আশুলিয়ায় আওয়ামী লীগের চার হেভিওয়েটের ঐক্য, কাটল দীর্ঘদিনের রাজনৈতিক দূরত্ব” তানভীর মোস্তফা তাজ স্টাফ রিপোর্টার বাংলাদেশ নিউজ এক্সপ্রেস


Zihad Hossain প্রকাশের সময় : অগাস্ট ২৩, ২০২৬, ১:৩২ অপরাহ্ন / ১০০০
“সাভার-আশুলিয়ায় আওয়ামী লীগের চার হেভিওয়েটের ঐক্য, কাটল দীর্ঘদিনের রাজনৈতিক দূরত্ব”  তানভীর মোস্তফা তাজ স্টাফ রিপোর্টার বাংলাদেশ নিউজ এক্সপ্রেস
“সাভার-আশুলিয়ায় আওয়ামী লীগের চার হেভিওয়েটের ঐক্য, কাটল দীর্ঘদিনের রাজনৈতিক দূরত্ব”
তানভীর মোস্তফা তাজ
স্টাফ রিপোর্টার
বাংলাদেশ নিউজ এক্সপ্রেস
দীর্ঘ সতেরো বছরের ক্ষমতার রাজনৈতিক সমীকরণে যে দূরত্ব তৈরি হয়েছিল, শেখ হাসিনার একটি মাত্র কড়া নির্দেশে তা মুহূর্তের মধ্যেই ধূলিসাৎ হয়ে গেছে। দূর হয়েছে দীর্ঘদিনের রাজনৈতিক মান-অভিমান ও অভ্যন্তরীণ ক্ষোভ। বেঙ্গলি জার্নালের রাজনৈতিক ডেস্ক রিপোর্টার ফারহান দাউদকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির একাধিক নেতা বিষয়টি নিশ্চিত করেছেন যে দেশের এই কঠিন প্রেক্ষাপটে সংগঠনকে নতুন করে ঢেলে সাজাতে এবং সাভার-আশুলিয়াকে পুনরায় রাজপথের শক্ত দুর্গে পরিণত করতে এক প্ল্যাটফর্মে হাত মিলিয়েছেন এলাকার চার দাপুটে ও জনপ্রিয় হেভিওয়েট সিংহপুরুষ। সাবেক সংসদ সদস্য তৌহিদ জং মুরাদ, সাভার উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান ভিপি মঞ্জুরুল আলম রাজীব, আশুলিয়া থানা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক জিএস ফারুক হাসান তুহিন এবং সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম—এই চার শীর্ষ নেতার ঐতিহাসিক ঐক্যের ঘোষণায় এখন সাভার ও আশুলিয়ার প্রতিটি অলিগলি, পাড়া-মহল্লায় তৃণমূল কর্মীদের মাঝে বইছে আনন্দের জোয়ার এবং ফিরে এসেছে চরম আত্মবিশ্বাস।
দলীয় বিশ্বস্ত সূত্র নিশ্চিত করেছে যে, সাভার ও আশুলিয়ার রাজনৈতিক স্থবিরতা ভেঙে মাঠপর্যায়ের ক্ষমতা পুনরুদ্ধার করতে সরাসরি হস্তক্ষেপ করেছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। তিনি স্বয়ং চার নেতার সঙ্গে বিশেষ কনফারেন্সে দীর্ঘ আলোচনা করে অতীতের সব ভুলত্রুটি মার্জনা করে দিয়েছেন এবং নির্দেশ দিয়েছেন অতীতের সব তিক্ততা ভুলে এক হয়ে রাজপথে নেমে আসার। নেত্রীর এই বজ্রকণ্ঠের আহবানে চার নেতাই বুক চিতিয়ে প্রতিশ্রুতি দিয়েছেন—পূর্বের সব দূরত্ব ভুলে তাঁরা এখন একই সূত্রে গাঁথা। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে এবং সাভারে আওয়ামী লীগের বিজয়ের পতাকা উড্ডীন রাখতে তারা সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত। সভানেত্রীও স্পষ্ট জানিয়ে দিয়েছেন, দুঃসময়ে যারা রাজপথে থেকে ঐক্যবদ্ধ লড়াই পরিচালনা করবে, তাদের প্রত্যেককে যোগ্যতা ও ত্যাগের যথাযথ মূল্যায়ন করা হবে।
রাজনীতির মাঠে এই চার নেতার নিজস্ব সুবিশাল কর্মী বাহিনী রয়েছে। অতীতে তাদের পৃথক অবস্থানের কারণে যে ক্ষণিকের শঙ্কা তৈরি হয়েছিল, এই ঐতিহাসিক ঐক্যের পর তা সম্পূর্ণ ধুয়ে-মুছে গেছে। সাভার-আশুলিয়ার সিংহভাগ রাজপথ নিয়ন্ত্রণকারী এই চার দিকপালের সমর্থকরা যখন একযোগে মিছিল নিয়ে রাজপথে নামবেন, তখন পুরো সাভারের মাটি কেঁপে উঠবে বলে দৃঢ় বিশ্বাস সাধারণ নেতা-কর্মীদের। এই খবর ছড়িয়ে পড়ার পরপরই ঝিমিয়ে পড়া তৃণমূল কর্মীরা নতুন প্রাণ ও উদ্যম ফিরে পেয়েছেন। রাজপথে আওয়ামী লীগের নতুন এই ঐক্যের বার্তা সাভারের রাজনীতিতে এক বিরাট বিপ্লব ঘটাতে যাচ্ছে, যা কর্মীদের আত্মবিশ্বাসকে নিয়ে গেছে এক অন্য উচ্চতায়। @followers Bangladesh News Express